বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ফের ভোলাহাট সীমান্ত ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে
323

ফারুক হোসেন ডনের তথ্য ও চিত্রে বিস্তারিত :-

বিজিবি মহাপরিচালক এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে এবং প্রতিনিয়ত আভিযানিক কর্মকান্ডে সফলতা প্রদর্শন করে চলেছে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ০৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০ টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান দমনসহ রাষ্ট্রের অনিষ্টকারীদের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews