বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে ১৫ দিনব্যাপী ফুটবল ক্যাম্পের উদ্বোধন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে
434

গোমস্তাপুর প্রতিনিধি:

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মাদকদ্রব্য থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য ১৫ দিনব্যাপী একটি ফুটবল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ক্যাম্পের উদ্বোধন করা হয়। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য আবুল কালামের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিউল ইসলাম (শ্যামল)। বক্তব্য রাখেন বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, ক্রিড়া শিক্ষক মাসুদ রানা, ফুটবল ক্যাম্পের প্রধান কোচ শাহাবুদ্দিন প্রমূখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাকিবুল ইসলাম সুমন, শফিকুল মাস্টার, বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাক হাসান বকুল, আজিজুর রহমান, সহকারি কোচ ইফতিখার মাসরুর শুভ, শাহাবুদ্দিন সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, ১৫ দিনব্যাপী এই ফুটবল ক্যাম্পে প্রায় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews