বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
274

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল(০১ নভেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় ” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। আলোচনা সভায় সঞ্চালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমবায় হলো জনগনের অংশগ্রহনভিত্তিক একটি আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম,পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি, অগ্রণী সেচ-প্রকল্পের সভাপতি মোঃ সাইফুল ইসলাম গাজী, সমিতির পক্ষ হতে বক্তব্য দেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক ও সমিতির সদস্য মোসাঃ তানিয়া বেগম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews