বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে নিম্নচাপের প্রভাবে ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে
493

ফারুক হোসেন ডন নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও আবার টিপটিপ করে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।

অবিরাম বৃষ্টিতে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, নাচোল উপজেলার বিভিন্ন এলাকার হেমত ধান, কালাই, বেগুন, পাতাকপি, ফুলকপি ও পুকুরের মাছ এসে যাওয়ার ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে।

নাচোল কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, স্মরণকালের ভয়াবহ বৃষ্টি হয়েছে নাচোল উপজেলায়। ১৭৫ মিলি। কিছু নিচু জমিগুলো নিমজ্জিত হয়েছে ; কিছু জায়গায় ধান হেলে পড়েছে। প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকভাইদের মতামত সারাদিনে পানি অনেকটাই নেমে পড়বে। রবি ফসল আবাদ ৭-১০ দিন পিছিয়ে যাবে। কৃষকভাইদের পাশে থাকার চেষ্টা করি।

এছাড়াও নাচোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিসার সলেহ্ আকরাম।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews