বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চলতি মৌসুমে গোমস্তাপুরে ১২ হাজার ৩ শত জন কৃষক পাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে
447

গোমস্তাপুর প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থ বছরে খরিপ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় গম সরিষা, শীতকালীন পিঁয়াজ চিনা বাদাম, মসুর, খেসারি অড়হল আবাদ ও উৎপাদন  বৃদ্ধির লক্ষে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্য  বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার  বেলা সাড়ে নয়টায় উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে একই স্থানে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার শুভ ভৌমিক ও লাবনী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস,

,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, আব্দুর রাকিব,গানিউল হক, ফজলুর রহমান, মিঠুন চন্দ্র সহ উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার বারো হাজার তিন শত  জন কৃষককে এই প্রণোদনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রেজানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews