রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে নিজ অর্থায়নে ৭ কিলোমিটার রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক আমিন কর্মকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে
319

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়নের ধবল দীঘি পাড়া গ্রামের প্রায় ৭ কিলোমিটার কাঁচা রাস্তা নিজ একক অর্থায়নে মেরামত করেছেন সমাজসেবক ও ভেষজ চিকিৎসক শ্রী আমিন কর্মকার।

রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্ক মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সরকারি কোনো উদ্যোগ না থাকায়, আমিন কর্মকার গ্রামের মানুষের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ধবল দীঘি পাড়া থেকে ইলামিত্রের মট পর্যন্ত রাস্তার কাজ চলছে আমিন কর্মকারের অর্থায়নে এবং গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন,> “স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেলেও আমাদের এই রাস্তাটি এখনো পাকা হয়নি। কতবার এমপি, চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা মেরামতের কাজ করছি।”

ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, তারা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুনরায় এই রাস্তা পাকাকরণের আবেদন জানিয়েছেন।

আমিন কর্মকার বলেন,> “দীর্ঘদিন থেকে এই রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্ষায় কাঁদার কারণে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে যায়। মাত্র ৭ কিলোমিটারের রাস্তার জন্য আমাদের ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয় ইলা মিত্র সংগ্রহশালা এবং নাচোলে। এজন্য আমি নিজ উদ্যোগে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দ সমান করে অন্তত চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন,> “আমরা ইতোমধ্যে রাস্তাটির প্রস্তাবনা দিয়েছি, শিগগিরই এটি অন্তর্ভুক্ত হবে বলে আশা করি। পাশাপাশি সরকারের পাশাপাশি যদি সমাজের প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিরা এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

গ্রামবাসীর আশা, শিগগিরই এই রাস্তাটি সরকারিভাবে পাকা হবে, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews