বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ভোলাহাটে রবি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
236

মোঃ শাহ কবির  ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ২০ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ শামীম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী এবং উপজেলা আরডিও মোঃ সবুজ আলী। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ
সহ অন্যান্যরা ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড়সহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলাহাট উপজেলায় মোট ৪৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য একটি মাত্র ফসলের বীজ ও রাসায়নিক সার পাবেন। গমের জন্য ২০ কেজি বীজ, সরিষার জন্য ১ কেজি, চিনাবাদামের জন্য ১০ কেজি, শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি, মুগের জন্য ৫ কেজি, মসুরের জন্য ৫ কেজি, খেসারির জন্য ৮ কেজি এবং অড়হড়ের জন্য ২ কেজি বীজের সঙ্গে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎসাহিত করবে এবং রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews