শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে
365

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় ফিলিং স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল লতিফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ , উপজেলা জামায়াতের সেক্রেটারি আ তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক কারি মাওলানা মোঃ আলাউদ্দিন,খালেআলেমপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই ফিলিং স্টেশন স্থাপনের মাধ্যমে এলাকার যানবাহন মালিক ও চালকরা সহজে জ্বালানি পাবে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে।” অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews