রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে
329

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল অফিসার ডা. ফারহানা হক প্রমুখ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। পরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা কমিউনিটি পর্যায়ে টিকা গ্রহণ করতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews