বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে বদলগাছীতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে
412

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বদলগাছী উপজেলায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। শনিবার সকাল ১১ টার সময় বদলগাছী মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মো. মাহফুজুর রহমান, এমপি প্রার্থী (নওগাঁ-৪৮: বদলগাছী-মহাদেবপুর)। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে জয়ী হতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল ও যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী (বদলগাছী উপজেলা পরিষদ)। এছাড়াও মাওলানা মো. আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (বদলগাছী উপজেলা পরিষদ) এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান পদপ্রার্থী (বদলগাছী ইউনিয়ন পরিষদ) বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াসিন আলী।

বক্তারা সবাই একমত পোষণ করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নেতৃত্ব গঠনই সময়ের দাবি।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews