রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছিতে ডাকাতির সময় ধস্তাধস্তি, এক ডাকাত সদস্য নিহত

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে
361

নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে শনিবার দিবাগত রাতে ডাকাতির সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্থানীয় ভাংগারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে রাতে ডাকাতি করতে আসে কোলা ইউপির কোলার পালসা গ্রামের আাসাদুল (অরফে বিয়া) কে হাতে-নাতে ধরে ফেলেন আলামিন হোসেনের পরিবার। শুরু হয় তুমুল কথা কাটাকাটি, পরে ধস্তাধস্তি। এসময় ঐ পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয় ।

এ সময় আলামিনের বাড়ির লোকজন আশাদুলকে ধরে হাত-পা বেঁধে তার পায়ের রক কেটে দেয়। তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়। চেচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ রক্তাক্ত অবস্থায় আশাদুলকে উদ্ধার করে প্রথমে বদলগাছি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে, তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান জানান, রাতের বেলা এক ব্যবসায়ীর বাড়িতে টাকা চুরি করতে যায় ডাকাত সদস্যরা ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews