শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে
456

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বাড়ির পেছনের আম বাগানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরিত হয়ে মিজানুর রহমান (০৮) নামের একজন শিশু আহত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়নের সুপার পাড়া এলাকার নয়ন আলীর ছেলে।

জানা যায়, মিজানুর রহমানের বাড়ি পেছনের একটি বাগানে খেলতে গিয়েছিলেন। এই সময় পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে থাকতে দেখে সে এবং ককটেলটিকে হাত দিয়ে স্পর্শ করলে সেখানে বিস্ফোরিত হয়। এতে গুরুত্বর আহত হয় মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মিজানুর রহমানের চাচা তায়েব আলী বলেন, জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমার ভাতিজাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছি। তার বাম হাতের আঙ্গুল গুলো ঝুলে গেছে এবং ডান হাতের মাংস পেশীর ভিতর কাঁচ ডুকে আছে। মুখ পুড়ে গেছে এবং গলাও কেটে গেছে। তার অবস্থা খুব একটা ভালো না। আপনারা সবাই দোয়া করবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রোমালি খাতুন জানান, ককটেল বিস্ফোরিত হয়ে একজন শিশু বিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, বাড়ির পাশের আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেল পড়ে ছিল। ছোট বাচ্চা বুঝতে না পেরে ককটেলে হাত দিলে ককটেলটি বিস্ফোরিত হয়ে যায়। তার পরিবারকে থানায় এসে মামলা দিতে বলা হয়েছে। পরিবার মামলা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews