1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
34

নিজস্ব প্রতিবেদক

আমি মোঃ সানোয়ার রহমান আরিফ, দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক (কাজলা, মতিহার থানা,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ—আরএমপি)।

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলার আলো, আজকের বাংলাদেশসহ কয়েকটি অনলাইন পোর্টালে “রাজশাহীতে প্রতারণার মাধ্যমে জুলাই সনদ গ্রহণ ও অবৈধভাবে পত্রিকা প্রকাশের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে,তা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক স্বার্থসিদ্ধিতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে আমার ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি।

আমি উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন কারীদের অনতিবিলম্বে প্রকাশিত মিথ্যা সংবাদের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট