চলতি মৌসুমে গোমস্তাপুরে ১২ হাজার ৩ শত জন কৃষক পাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার
গোমস্তাপুর প্রতিনিধি:
প্রকাশিত:
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
২০৫
বার পড়া হয়েছে
চলতি মৌসুমে গোমস্তাপুরে ১২ হাজার ৩ শত জন কৃষক পাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার
গোমস্তাপুর প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় গম সরিষা, শীতকালীন পিঁয়াজ চিনা বাদাম, মসুর, খেসারি অড়হল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে নয়টায় উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে একই স্থানে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার শুভ ভৌমিক ও লাবনী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, আব্দুর রাকিব,গানিউল হক, ফজলুর রহমান, মিঠুন চন্দ্র সহ উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার বারো হাজার তিন শত জন কৃষককে এই প্রণোদনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রেজানা গেছে।
91
গোমস্তাপুর প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থ বছরে খরিপ রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় গম সরিষা, শীতকালীন পিঁয়াজ চিনা বাদাম, মসুর, খেসারি অড়হল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে নয়টায় উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে একই স্থানে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার শুভ ভৌমিক ও লাবনী আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস,
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার বারো হাজার তিন শত জন কৃষককে এই প্রণোদনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার ও বিভিন্ন বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রেজানা গেছে।