গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধিঃ
প্রকাশিত:
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
১৪৭
বার পড়া হয়েছে
গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ , শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের লক্ষে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার দুপুর তিনটায় গোমস্তাপুর উপজেলা চত্বরে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন ,আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক,রুহুল আমিন শিহাব, শিক্ষক সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারী প্রমুখ। শিক্ষকরা জানান, সারাদেশের সহকারী শিক্ষকরা বহুদিন ধরে ১০ বছর ও ১৬ বছরের উন্নতির দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এ দাবি বাস্তবায়ন না হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, একই পদমর্যাদার অন্যান্য সরকারি চাকরিজীবীরা নির্ধারিত সময়ে গ্রেডভিত্তিক সুবিধা পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের আর্থিক ও পেশাগত প্রগতিতে বৈষম্য তৈরি হচ্ছে। স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।
94
মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ , শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের লক্ষে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বুধবার দুপুর তিনটায় গোমস্তাপুর উপজেলা চত্বরে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন ,আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক,রুহুল আমিন শিহাব, শিক্ষক সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারী প্রমুখ।
শিক্ষকরা জানান, সারাদেশের সহকারী শিক্ষকরা বহুদিন ধরে ১০ বছর ও ১৬ বছরের উন্নতির দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এ দাবি বাস্তবায়ন না হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, একই পদমর্যাদার অন্যান্য সরকারি চাকরিজীবীরা নির্ধারিত সময়ে গ্রেডভিত্তিক সুবিধা পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের আর্থিক ও পেশাগত প্রগতিতে বৈষম্য তৈরি হচ্ছে।
স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।