বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে
473

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ­

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাচোল গোমস্তাপুর ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটানিং অফিসার জাকির মুন্সীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা সহ সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, জেলার কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা।

 

মনোনয়নপত্র দাখিল শেষে ড.মিজানুর রহমান বলেন, আল্লাহর উপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসানে সৎ,যোগ্য ও নীতিনিষ্ঠা নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময় দাবি। ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোট জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মানুষের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন, এলাকার বেকারত্ব দূরীকরণ, শিক্ষার গুণগত পরিবেশ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীর মর্যাদা-মানোন্নয় এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। ১০ দলীয় জোটের সমস্ত নেতাকর্মী এবং সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফ ভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহবান জানিয়ে সকলের দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews