শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

গোমস্তাপুরে বিনামূল্যে ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে
449

 গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া কৃষকদের মধ্যে বিনামূল্যে ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর)সকাল‌ দশটায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী ও কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন,

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় , চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে, যাতে তারা মৌসুমি আউটপুট বৃদ্ধি করতে এবং উৎপাদন খরচ কমাতে পারেন। সরকারি সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ কৃষকদের আর্থিক স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারন অফিসার লাবনী আক্তার, উপজেলা এলজিডি অফিসার আছহাবুর রহমান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ফজলুর রহমান ও উপকারভোগী কৃষকরা।
উল্লেখ্য উপজেলায় বোরো উফশী ধান বীজ পাবে ১১০০ জন কৃষক ও বোরো হাইব্রিড ধানের বীজ পাবে ১৯০ জন কৃষক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews