রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অঝোরে কাঁদলেন নাচোল উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক-খোকন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে
347

নাচোল প্রতিনিধিঃ
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)- চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাচোল উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের নিজ উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) রাতে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​নাচোল উপজেলা শাখা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সহ-সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সহ-সভাপতি তাজিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, প্রচার সম্পাদক আজিজুর রহমান এবং দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এ সময় উপস্থিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অঝোরে কাঁদলেন নাচোল উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক-খোকন।

নেতৃবৃন্দ একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান। নেতাকর্মীরা তাদের প্রিয়মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও ​দোয়া মাহফিলে উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews