শিবগঞ্জে সাকিরাজ্জামানের নেতৃত্বে ধানের শীষের প্রচারে নারী জাগরণ
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত:
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
৫৪
বার পড়া হয়েছে
শিবগঞ্জে সাকিরাজ্জামানের নেতৃত্বে ধানের শীষের প্রচারে নারী জাগরণ
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুলের স্ত্রী সাকিরাজ্জামানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ০৯ নম্বর ওয়ার্ডের চাকলা এলাকা থেকে শুরু হয়ে ০৮ নম্বর ওয়ার্ডের বিনোদ নগর গ্রাম পর্যন্ত অগ্রসর হয়। এতে কয়েকশ’ বিএনপির মহিলা কর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে ভোটের আহ্বান জানান। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিরাজ্জামান বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটের মুখে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বিএনপির বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। নারী সমাজ আজ জেগে উঠেছে, তারা আর ঘরে বসে থাকবে না—গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠেই থাকবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। মিছিলে দাইপুখুরিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের মহিলাদলের নেত্রী-কর্মীরা উপস্থিত ছিলেন।
84
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুলের স্ত্রী সাকিরাজ্জামানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ০৯ নম্বর ওয়ার্ডের চাকলা এলাকা থেকে শুরু হয়ে ০৮ নম্বর ওয়ার্ডের বিনোদ নগর গ্রাম পর্যন্ত অগ্রসর হয়। এতে কয়েকশ’ বিএনপির মহিলা কর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে ভোটের আহ্বান জানান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাকিরাজ্জামান বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটের মুখে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বিএনপির বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। নারী সমাজ আজ জেগে উঠেছে, তারা আর ঘরে বসে থাকবে না—গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠেই থাকবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ।
মিছিলে দাইপুখুরিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের মহিলাদলের নেত্রী-কর্মীরা উপস্থিত ছিলেন।