মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মিজানুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু সাঈদ, উপজেলা বিএমডিএ প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ মোঃ পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ, মোজাম্মেল হক চুটু, আফাজ উদ্দিন পানু ।
এছাড়াও পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ মাহবুব আলম, চানশিকারি বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ ইদ্রিস আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।