সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত) রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই )বেলা ১১.৩০ টায় রহনপুর পৌরসভার আয়োজনে রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির সভাপতিত্বে জনগুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা কামরুজ্জামান, রহনপুর বিওপি কমান্ডার, না: সুবে আব্দুল মান্নান,রহনপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সাইফুল ইসলাম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম সাদ্দাম, সাংবাদিক নাহিদ ইসলাম, স্টেশন বাজার কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভা সহকারী প্রকৌশলী আব্দুল মালেক ও পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।বাংলাদেশে ভারতের সাথে রেল পথে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানীর ক্ষেত্রে রহনপুর রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ব্রিটিশ আমল থেকেই এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । প্রতিদিন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সিংগাবাদ রেলস্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেল স্টেশনে তিন থেকে চারটি করে অগেন রহনপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ভারতের সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশের বাঙ্গাবাড়ী ইউনিয়নেরর পথিমধ্যে এই পাথর নিক্ষেপ এর মত ঘটনা ঘটছে বলে জানা যায়। ইতিমধ্যে স্থানীয় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ শুরু করেছেন। বিষয়টি অত্যন্ত উদ্বিগ্নজনক । ইতিমধ্যে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে জনসচেতনতার লক্ষ্যে এলাকায় মাইক এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে। বাণিজ্যিকভাবে এই রেলপথটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলের সহযোগিতায় দেশের ভাবমূর্তি রক্ষায় এই ধরনের কার্যক্রম বন্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। রেল একটি রাষ্ট্রের সম্পদ এই সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব । রাজস্ব উপার্জন এর দিক থেকে রহনপুর রেলওয়ে স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই সাথে আন্তর্জাতিক রুট হিসেবে এই পথটি ব্যবসায়ীদের কাছে অত্যন্ত পছন্দের একটি । সকলের সম্মিলিত প্রচেষ্টাই যেকোনো ষড়যন্ত্র এবং অপকর্ম রুখতে একসঙ্গে কাজ করতে হবে বলে ভক্তরা অভিমত ব্যক্ত করেন।