বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো তিন দিন ব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর বদলগাছীতে ব্যতিক্রমী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সুজাউল ইসলাম । তিন দিনব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার গোবরচাঁপাহাট এলাকায় প্রায় তিন হাজার পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষকদল নেতার উদ্যোগে গোবরচাঁপা তিনমাথা মোড় এলাকায় কর্মসূচির উদ্বোধন করা হয়। তিন দিনে রোজাদার ও পথচারীর হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুজাউল ইসলাম। এছাড়াও ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেন।
কর্মসূচির প্রধান সমন্বয়ক ও মথরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুজাউল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে ধারণ করে করে আমরা এই উদ্যোগ নিয়েছি। তিন দিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে প্রায় তিন হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।