ফেসবুকে ২ যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
প্রকাশিত:
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
৩৯
বার পড়া হয়েছে
ফেসবুকে ২ যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে এক যুবদল নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঝিলিম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব। জিডি সূত্রে জানা যায়, ‘টাইমস বাংলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে আব্দুর রাকিব ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি, মো. রাইহান আলীর নাম জড়িয়ে একটি অপপ্রচার চালানো হচ্ছে। ওই পোস্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর ঝিলিম ইউনিয়নের জন্নাহার গ্রামে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, উক্ত অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের ফলে তাদের সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং পরিবারসহ তারা চরম মানসিক চাপে রয়েছেন। কে বা কারা কী উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
53
ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে এক যুবদল নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঝিলিম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব।
জিডি সূত্রে জানা যায়, ‘টাইমস বাংলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে আব্দুর রাকিব ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি, মো. রাইহান আলীর নাম জড়িয়ে একটি অপপ্রচার চালানো হচ্ছে। ওই পোস্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর ঝিলিম ইউনিয়নের জন্নাহার গ্রামে মানসিক ভারসাম্যহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, উক্ত অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের ফলে তাদের সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং পরিবারসহ তারা চরম মানসিক চাপে রয়েছেন। কে বা কারা কী উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।