নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী
সামাজিক অবক্ষয়ে দিন দিন বাড়ছে হত্যার মতো ঘটনা। জমিজমা নিয়ে দ্বন্দ্ব, মতের মিল না হওয়া, দেনা-পাওনা ও পারিবারিক সহিংসতা সহ বিভিন্ন কারণে বাড়ছে খুন। এসব এখন নওগাঁয় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকে অসহায় হয়ে পড়ছে। অর্থনৈতিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। বর্তমান সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সামাজিক অবক্ষয় নীরবে ছড়িয়ে পড়ছে। ভিনদেশীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং নিজস্ব সুস্থ সংস্কৃতির চর্চার অভাবে তরুণ প্রজন্মের মধ্যে উগ্রতা বাড়ছে। পারিবারিক কাঠামোর পরিবর্তন, নৈতিক শিক্ষার অভাব, প্রযুক্তির অপব্যবহার, অপসংস্কৃতির প্রভাব, মাদকের বিস্তার এবং বেকারত্ব ও হতাশা এর মুল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২৫ টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। যা নিজেস্ব ভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে।
গত ২৯ জুন নওগাঁর মহাদেবপুর উপজেলার ছোট মহেশপুর গ্রামে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা চপলের হাতে আব্দুল জব্বার (৬৫) নামে এক চাচা খুন হয়েছে। ২৮ জুন নওগাঁ সদর উপজেলার নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আব্দল্লাহ আল নিরব (১৪) মাদরাসা পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে। ১৭ জুন আত্রাই উপজেলা শাহাগোলা রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ৮ জুন মান্দা উপজেলা হাটোর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারধরে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয। ৭ জুন মান্দার ছুটিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ৩ জুন সাপাহার উপজেলার পুনর্ভবা নদীর বলদিয়াঘাট এলাকা থেকে নিখোঁজের একদিন পর মানসিক ভারসাম্যহীন কিশোর সিফাত লাশ উদ্ধার করা হয়।
গত ৭ মে নওগাঁ সদর উপজেলার শহরের আরজি-নওগাঁয় বিয়ের দেড় মাসে যৌতুকের দাবীতে গৃহবধু ফাল্গুনিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠে স্বামী মোরশেদের বিরুদ্ধে।
গত ২০ এপ্রিল নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে একই পরিবারে হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ রহমান (৯) ও মেয়ে সাদিয়া আক্তারকে (৩) গলা কেটে হত্যা করে তার স্বজনরা। ২ এপ্রিল নওগাঁ সদর উপজেলার গোয়ালি উত্তরপাড়া (কালুর মোড়) এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া মিনতি (৩০) নামে এক গৃহবধুর শয়ন ঘর থেকে রহস্যজনক লাশ উদ্ধার করা হয়। ১ এপ্রিল পোরশা উপজেলার শীতলি ডাঙ্গাপাড়া গ্রামে দিনমজুর স্বামী আব্দুল মকিমের মারধরে মরজিনা খাতুন রুপসির (২৬) মৃত্যু হয়।
গত ৩১ মার্চ নওগাঁ শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে জাহিদ ইসলাম (২২) নামে বাসের হেলফারের লাশ উদ্ধার করা হয়। ২৬ মার্চ পত্নীতলায় আত্রাই নদীর কাঞ্চন গ্রাম এলাকায় অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়। ৬ মার্চ আত্রাই উপজেলার বলরামচক গ্রামের চৌধুরী পাড়ায় মাদকাসক্ত যুবক জয় সরকার (২৫) তার স্ত্রী বৃষ্টি রানী (২০) ও আড়াই বছরের মেয়ে জিনি সরকারকে গলা কেটে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে। ৫মার্চ মান্দা উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামীয়া কাওমী মাদ্রাসা ও এতিমখানায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটকের পর মারধর করে হত্যা করার অভিযোগ উঠে প্রতিষ্ঠোনের এক শিক্ষকের বিরুদ্ধে।
গত ২৮ ফেব্রুয়ারি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ৪ ফেব্রুয়ারি বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে পাশে ভাড়া বাসায় ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অস্থায় গৃহবধূ তুন্নাহার বেগম (১৯) লাশ উদ্ধার করা হয়। ৩ ফেব্রুয়ারি বদলগাছী উপজেলার বওলাপাড়া গ্রামে বাড়ির আঙিনার পেয়ারা গাছে ফাঁস দিয়ে নুপুর (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার।
গত ২৫ জানুয়ারি নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামে মনতাসুরের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মিতু বানু নামে এক যুবতির লাশ উদ্ধার করা হয়। ১৯ জানুয়ারি রানীনগর উপজেলার হরিপুর গ্রামে আগুনে দগ্ধ বাসন্তী রানী (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ১৮ জানুয়ারি রাতে জেলার ধামইরহাট থানার নানাইচ গ্রামে গভীর রাতে দেয়াল টপকে হাসান আলীর বাড়িতে প্রবেশ করে সিরিয়াল কিলার গোলাম মোরশেদ । এরপর তার মেয়ে কলেজ ছাত্রী উম্মে হাবিবার ঘরে ঢুক…