শিবগঞ্জ প্রতিনিধি: আব্দুর রহিম
ধাইনগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সুপরিচিত সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম সনি আগামী দিনের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তিনি বিশ্বাস করেন—"দল নয়, মানুষের কল্যাণই আমার অঙ্গীকার।" তাই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ৭ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।