চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গোবরাতলা ডিহিপাড়া গ্রামের মরহুম সাজের আলীর ছেলে মোঃ আব্দুস সালাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ডায়াবেটিসজনিত জটিলতায় তিনি তাঁর দুটি পা হারিয়েছেন। বর্তমানে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে না পেরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের পক্ষেও তাঁর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর পাশে দাঁড়িয়েছে এলাকার সামাজিক ও ক্রীড়া সংগঠন গোবরাতলা প্রগতি সংঘ ক্লাব। ক্লাবের সদস্যরা আব্দুস সালামের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
গোবরাতলা প্রগতি সংঘের সদস্যরা জানান, সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষদের সামান্য সহযোগিতাও আব্দুস সালামের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তাঁরা সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সাহায্য পাঠানোর মাধ্যম:
📱 শাকিল (নগদ/বিকাশ): 01738558151
📱 মোসি (নগদ/বিকাশ): 01761914587
📱 আলিউল (বিকাশ): 01794920852
যারা মানবিক সহায়তা করতে ইচ্ছুক, তারা উপরোক্ত নম্বরগুলোতে সরাসরি আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন।
আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে আব্দুস সালামের নতুন জীবনের আশার আলো।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।