এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) ব্র্যাক রিজিওনাল অফিস, ঝালকাঠিতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোঃ বায়জিদ রায়হান। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, টিটিসির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসাইন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজান সালাউদ্দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসাইন।
বক্তারা বলেন, সামাজিক সচেতনতার অভাবে নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনা আড়ালে থেকে যায়। তাই সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পুরুষ ও বালকদের মানসিকতার পরিবর্তনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা তাবাসসুম, রিজিওনাল ম্যানেজার ইলেন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।