1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

‎চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর ৫৫ দফা ইশতেহার ঘোষণা

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর প্রতিনিধি: 
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
43

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর প্রতিনিধি: 

আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হবার প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ড.মিজানুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি ) বেলা১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করেন।
‎ইশতেহারে তিনি উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধানত ১১টি খাতের আওতায় ৫৫ টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করা হবে বলে অঙ্গীকার করেন।
‎ইশতেহারে মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

‎এছাড়া পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

‎বিজয়ী হলে সংশ্লিষ্ট সকলে সহযোগিতা নিয়ে ৫৫ দফার ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।
‎জামায়াত নেতা ড. মিজানুর রহমানের ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, শাহ আলম, গোলাম কবির গোপাল, উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতে আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলু, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সুধীজন,ব্যবসায়ী, ক্রীড়াও সাংস্কৃতিক সংগঠক, উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট