1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃত্যু সংখ্যা বেড়ে-৩

অনলাইন ডেক্স
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
32

অনলাইন ডেক্স

চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় সামির আহমেদ (৪০) মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সামির আহমেদের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি তার ইনহেলেশন ইনজুরি (ধোঁয়া শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশজনিত আঘাত) ছিল। দুপুর ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় নুরজাহান আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছিল। সর্বশেষ এই মৃত্যুতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে দগ্ধ আরও ছয়জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে একাধিক ব্যক্তি দগ্ধ হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট