মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবস টি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু: মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, এলজিইডি অফিসার, আছহাবুর রহমান,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ,অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সমিতির উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু: মিজানুর রহমান বলেন, "গ্রামীন অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অপরিসীম। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত 'সমৃদ্ধ বাংলাদেশ' গড়তে হলে আমাদের আগে পল্লী অঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে।" তিনি সরকারের এই উন্নয়ন যাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতাধীন উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।