নিতু চৌধুরী, শ্রীপুর প্রতিনিধি
সবার মধ্যে কর্মচাঞ্চল্য বাড়ানোর জন্য কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর স্টাফদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ।
গ্রুপ বি ৩-০ গোলে গ্রুপ এ কে পরাজিত করে । গ্রুপ বি এর নেতৃত্ব দেন অপারেশন হেড মাশরাকুল হক চৌধুরী । গ্রুপ এ এর পক্ষে অধিনায়কত্ব করেন প্রোডাকশনের ব্যবস্থাপক আব্দুর রহিম । কোচিং এর দায়িত্ব পালন করেন আরএন্ডডি ডিপার্টমেন্টের ব্যবস্থাপক হাসনাত শামীম ।
তিনটি গোলেই অবদান ছিলো আলামীন, সম্রাট এবং শামীমের । দারুণ স্ট্রাইকিং এ গোলগুলো হয়ে উঠেছিলো মাঠের আনন্দের কারণ । শ্রমিকরা দর্শক সাড়িতে বসে খেলা উপভোগে সকলের মধ্যে আনন্দ ছড়িয়েছে এবং বেড়েছে কর্মস্পৃহা এমনটাই জানিয়েছে শ্রমিক প্রতিনিধিরাও।
খেলার সময় উপস্থিত ছিলেন এমএন্ডজে গ্রুপের গ্রুপ এইচআর হেড বনি আমীন সহ আরও অনেকেই ।