নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ইলিয়াস
খেলাফত মজলিস বাংলাদেশ-এর এনায়েতনগর পূর্ব শাখা (ফতুল্লা থানা) কর্তৃক আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। যেই পরিবর্তনের অঙ্গীকার করেছি, ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গঠনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে সবাইকে সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।