এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি: ইউনিভার্সিটি অফ স্কলার্স ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে কাঠালিয়া থানার ২নং পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের কৃতী সন্তান মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এই দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আশা করা হচ্ছে তার নেতৃত্বে ইউনিভার্সিটি অফ স্কলার্স ছাত্রদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
নতুন দায়িত্ব নিয়ে সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বলেন,
"আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের কেন্দ্র। একজন শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রতিটি যৌক্তিক দাবি, শিক্ষা ও ক্যাম্পাস-সংশ্লিষ্ট সমস্যা এবং ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।"
তিনি আরও বলেন, "আমি সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই—আসুন, ভেদাভেদ ভুলে একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলি। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই—শিক্ষার্থীদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন।"
শেষে তিনি সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, "জয় হোক শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার। বাংলাদেশ জিন্দাবাদ।"
—
মাইনুল ইসলাম
সাধারণ সম্পাদক
ইউনিভার্সিটি অফ স্কলার্স ছাত্রদল