1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর শ্রদ্ধাঞ্জলি

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
46

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পর মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত ও সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু’র নেতৃত্ব জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান ক্লাবের সকল সদস্যদৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও আনন্দ টেলিভিশন এবং দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো এবং দৈনিক বাংলাদেশর খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু, সহ-সভাপতি ও দৈনিক বর্তমান কথা পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মোঃ সফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্তখবর পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মোঃ মনোয়ার হোসেন রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক নিখাদ খবর এবং দৈনিক আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার মিলন, তথ্য ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ অনিক দেওয়ান,  অর্থ সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার নাইম খান, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার ষ্টার্ফ রিপোর্টা মোঃ আলামিন, সদস্য দৈনিক চাঁপাই দর্পন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ সাকিব আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শহীদ বেদীতে ফুল দেওয়ার আগে মাইকে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যাচ্ছে বলে বার বার ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট